Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রংপুরে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

admin • 21 Nov 2023, 04:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রংপুরে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এবং রংপুর মহানগর ও জেলা বিএনপির পাঁচ নেতাকর্মীকে দেওয়া সাজার প্রতিবাদে হরতাল ডেকেছে রংপুর মহানগর বিএনপি।

 

বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুরবাসীকে আহ্বান জানিয়ে দলটি।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।

 

এর আগে, সোমবার (২০ নভেম্বর) নাশকতার মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।