Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রংপুরে আইনজীবী হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড

admin • 14 Nov 2022, 06:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রংপুরে আইনজীবী হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড

আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ড অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত।

 

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম।

 

রায়ে বলা হয়েছে, মামলার আসামী রতন মিয়া ও সাইফুল ইসলামের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। এই দুই আসামীর বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো এবং একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মামলার অপর আসামী মোর্শেদা বেওয়ার বিরুদ্ধে ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবনের রায় এবং একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

 

রায় ঘোষণার ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আসামিদের আপিল করার সুযোগের কথাও জানানো হয়েছে।

 

রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, ন্যায়বিচারের স্বার্থে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

 

উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুন জুমার নামাজের সময় রংপুর মহানগরীর মডার্ন মোড় সংলগ্ন বারো আউলিয়া গ্রামে দিন-দুপুরে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে সিনিয়র আইনজীবী আসাদুল ইসলামকে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।