Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

admin • 05 Oct 2024, 02:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সরিষা ইউনিয়নের বহুলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

 

রাজবাড়ী পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলার সরিষা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার জানান, যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সজলের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।