Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যৌথ অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ আটক ৪

admin • 04 Nov 2024, 10:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যৌথ অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ আটক ৪

যৌথ অভিযানে ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- বাহিনীর প্রধান মো. বেলায়েত হোসেন, সদস্য শেখ ফরিদ, মো. কামাল ও মো. আল আমিন।

 

রোববার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন ৫নং বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, ভোলায় দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এছাড়া আটক মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

তিনি আরও জানান, আটককৃতদের সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।