Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহাদৎ

admin • 08 May 2023, 09:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহাদৎ

কুষ্টিয়া মডেল থানায় যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শাহাদৎ হোসেন। সোমবার (৮ মে) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তার হাতে এই শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। একই অনুষ্ঠানে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসাবে পুরষ্কার প্রাপ্ত হন কুষ্টিয়া মডেল থানার এসআই সুফল বিশ্বাস ও এএসআই শাহিন। তাদের হাতেও শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম।

 

উল্লেখ্য, গত এপ্রিল মাসের খুলনা রেঞ্জের পারফরম্যান্স বিবেচনায় তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।