Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যেকোনো মূল্যে ট্রেনের কালো বাজারি বন্ধ করা হবে:রেলমন্ত্রী

admin • 08 Feb 2024, 09:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যেকোনো মূল্যে ট্রেনের কালো বাজারি বন্ধ করা হবে:রেলমন্ত্রী

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, যেকোনো মূল্যে ট্রেনের কালো বাজারি বন্ধ করা হবে। এরই মধ্যে দুইটি কালোবাজারি গ্রুপ ধরা পড়েছে। ট্রেনের কালোবাজারির সঙ্গে ট্রেনের লোকজন ও সহজ ডটকমের লোকজন জড়িত।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা, কালুখালি, বালিয়াকান্দির মাদরাসার শিক্ষক ও কর্মচারী বৃন্দের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ‍্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

জিল্লুল হাকিম বলেন, বিএনপি-জামায়াতের আমলের বন্ধ হওয়া রেল চালু, রেলের আধুনিকায়ন ও সারা দেশে মিটারগেজকে ডাবল গেজ ও আগের মিটারগেজ তুলে ব্রডগেজ লাইন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।

 

রেলমন্ত্রী বলেন, রেলের শূন্যপদ পূরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে পাঁচ হাজার লোকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যতদ্রুত সম্ভব শূন্যপদ পূরণ করে রেলকে সবচেয়ে ভালো একটি প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

 

জিল্লুল হাকিম আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন লাইন চালুর পাশাপাশি নতুন নতুন বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। এগুলো সম্পন্ন হলে দেশের জনগণ আরও অনেক নতুন ট্রেন পাবেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ,পাংশা উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী,রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু প্রমুখ। এছাড়াও পাংশা,কালুখালি,বালিয়াকান্দির মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।