Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল

admin • 01 Dec 2025, 08:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে আমরা কোনো শোকজ করব না, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।   আজ সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের সায়রা গার্ডেন রিসোর্টে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ইসি আনোয়ারুল বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।
‎‎নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তপসিল ঘোষণার সঙ্গেই আমরা এই বিষয়ে কঠোর হব। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে যা যা করা দরকার করব।   ‎‎নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ে বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে, আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।
‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।