Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল মাথাবিহীন নারীর দেহ, অতঃপর...

admin • 24 Dec 2024, 03:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল মাথাবিহীন নারীর দেহ, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার বাড়িতে এক নারীকে নৃশংসভাবে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মরদেহের গলা থেকে ঊরু পর্যন্ত অংশ পুড়ে অঙ্গার হয়েছে গেছে। তবে, ঘটনাস্থলে মাথা পাওয়া যায়নি। নিহতের একটি হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ফারহান রনি (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ভূইয়ার ছেলে।

 

এদিকে, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তবে, দুপুর দেড়টা পর্যন্ত লাশ উদ্ধার হয়নি। এ ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাহ নেওয়াজ ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। ফারহান রনি একজন চিহ্নিত মাদককারবারী বলে জানা গেছে।

 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগ নেতা শাহ নেওয়াজ ভূইয়ার পরিত্যক্ত এক চালা টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশী যুবক ইমরানসহ আরো কয়েকজন এগিয়ে যান। ওই ঘরের সামনে ফারহান রনিকে দেখে আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন পাতা পোড়া দিয়েছেন। বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় ঘরের ভেতরে উঁকি দেন। এতে তারা মাটিতে মানুষ আকৃতির দেহে আগুন জ্বলছে দেখতে পান। পাশে একটি গর্তও রয়েছে। এছাড়া পাশেই একটি পোড়া কাপড় পড়ে আছে। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। পরে এলাকাবাসী মিলে ফারহানকে ধরে পুলিশকে খবর দেন। এদিকে মানুষ পুড়িয়ে মারার খবর ছড়িয়ে পড়লে শত শত লোক ঘটনাস্থলে ছুটে যান।

 

শাহ নেওয়াজ ভূইয়ার ভাড়াটিয়া প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম বলেন, ভোরে ওই ঘর থেকে নারীকণ্ঠের চিৎকার শুনতে পাই। কেউ একজন বলছে, ‘মাইরা লাইতাছে গো, মাইরা লাইতাছে’। একটু পরে আমি ঘর থেকে বের হয়ে দেখতে গেলে রনি আমাকে বলে ‘যাও, এখান থেকে চলে যাও’।

 

গ্রামের একাধিক লোকজন জানান, রনি একজন মাদকাসক্ত। কোনো কাজ কর্ম করে না। কয়েক বছর আগে বিয়ে করেছিল। বউ চলে গেছে। তিনি একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।

 

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম বলেন, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিভাগ অংশ পুড়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।