Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ

admin • 28 Mar 2024, 07:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয়ে ২০ মিনিটেরও বেশি সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোরারোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে তার অকুণ্ঠ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেন। এর ফলে যোগাযোগ ও আয়োজনমালার মাধ্যমে খুব শীগ্রই উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধান বিচারপতি জন জি রবার্টস তাতে সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এ সফর সম্পন্ন করবেন বলে প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসানকে কথা দেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্যান্য বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাদর সম্ভাষণ জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।