Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত ২০

admin • 16 Feb 2023, 09:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত ২০

হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ এখনও চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।

 

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যান।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।