Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যাত্রী সেজে রেলস্টেশনে দুদকের অভিযান

admin • 28 May 2025, 11:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যাত্রী সেজে রেলস্টেশনে দুদকের অভিযান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। ঠিক এই সময়েই যাত্রী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টার এই অভিযানে স্টেশন ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

 

জানা গেছে, দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি দল প্রথমে সাধারণ যাত্রীর ছদ্মবেশে স্টেশনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। এরপর দুপুর ১২টার দিকে তারা হঠাৎ অভিযান শুরু করেন। দুদকের এই অভিযান যাত্রীদের মধ্যে স্বস্তির পাশাপাশি রেল ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছে।

 

জিহাদুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা যাত্রী সেজে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করি। এরপর ১২টার দিকে স্টেশন কর্তৃপক্ষকে না জানিয়েই হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের বুকিং কাউন্টারে টিকিট বিক্রিতে অনিয়ম, কাউন্টার পরিচালনায় স্বচ্ছতার অভাব এবং প্ল্যাটফর্ম ও বিশ্রামাগারে চরম অস্বাস্থ্যকর পরিবেশ চোখে পড়ে।’

তিনি বলেন, ‘অভিযানে প্রাপ্ত সব তথ্য আমরা দুদক কমিশনে পাঠাব। কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

জিহাদুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও যাত্রীরা যেন স্বচ্ছ ও সুশৃঙ্খল সেবা পায়, তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

 

অভিযানে জিহাদুল ইসলামের সঙ্গে ছিলেন দুদকের আরেক উপসহকারী পরিচালক আতিউর রহমান ও জামালপুর সদর থানা পুলিশের একটি দল

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।