Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যাত্রাবাড়ীতে ‘দ্য নিউ যাত্রী সেবা’ বাসে আগুন

admin • 30 Jan 2024, 03:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে ‘দ্য নিউ যাত্রী সেবা’ বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিচে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

( ৩০ জানুয়ারী)   মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ‘দ্য নিউ যাত্রী সেবা’ নামের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।