রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশে বাদাম গাছ সংলগ্ন রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, লোকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয়। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।





