Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যশোরের চিহ্নিত সন্ত্রাসী চশমা সাঈদ খুন

admin • 24 Jun 2026, 05:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যশোরের চিহ্নিত সন্ত্রাসী চশমা সাঈদ খুন

যশোরের চিহ্নিত র্শীষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি সাঈদ সরদার ওরফে চশমা সাঈদ খুন হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাঈদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফোন পেয়ে সাঈদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পান তারা। লাশের পাশেই একটি ধারালো চাকু পড়ে ছিল। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

কোতয়ালি থানা পুলিশের ওসি  (অপারেশন) মমিনুল হক জানান, হত্যার নেপথ্যের কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।