Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যশোরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

admin • 23 Jan 2024, 09:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যশোরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

যশোরে কনকনে ঠান্ডার সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা শিক্ষা অফিসার এক বিজ্ঞপ্তিতে স্কুল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মাসজুড়েই এমন অবস্থা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

যশোর জেলার শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে যশোরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অপরিবর্তিত রয়েছে। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে মঙ্গলবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা এক দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে দিনেও যদি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।