Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মোহাম্মদপুরে বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

admin • 16 Aug 2024, 08:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভবনটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল।

 

শুক্রবার সন্ধ্যার পর বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

 

ডিএমপি জানায়, অভিযানে তিন কোটি টাকার বাংলাদেশি নোট ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যের সমপরিমাণ বিভিন্ন বিদেশি মুদ্রার নোট পাওয়া গেছে। বিদেশি মুদ্রার মধ্যে ৩০০০ মার্কিন ডলার, ১৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯৬৯ সৌদি রিয়াল, ৪১২২ সিঙ্গাপুরি ডলার, ১৯৯৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫০০ কোরিয়ান ওন ও ১৯৯ চাইনিজ ইউয়ান রয়েছে।

 

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।