Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর মিলল আস্ত ব্যাঙ

admin • 02 Jun 2026, 12:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর মিলল আস্ত ব্যাঙ

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

   

সোমবার (১ জুন) বিকেলে রৌমারী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি খাবারের দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।

 

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।