Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোবাইলে ইন্টারনেট চালু না হলে যে সেটিংস পরিবর্তন করতে হবে

admin • 28 Jul 2024, 12:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোবাইলে ইন্টারনেট চালু না হলে যে সেটিংস পরিবর্তন করতে হবে

সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগ চালুর পর সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। তবে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আপনার ফোনে ডাটা কানেকশন ‘অন’ থাকার পরও ইন্টারনেট নাও চলতে পারে।'

ফোনে ডাটা কানেকশন ‘অন’ থাকার পরও ইন্টারনেট চালু না হলে যেভাবে সমাধান করবেন-

নির্দেশনাসমূহ:

১: প্রথমে আপনার মোবাইলের ডাটা বা 'Cellular' ডাটা চালু করুন। এবং নিশ্চিত হোন যে আপনার ডাটা অন থাকা সত্ত্বেও নেটওয়ার্ক-এ ইন্টারনেট চালু হচ্ছে না ।

২: আপনার মোবাইলের সেটিং (settings)অপশন এ যান। সেখানে মোবাইল নেটওয়ার্ক (mobile network) এ প্রবেশ করুন।

৩: ‘APN’ বা (Access Point Names)-এ প্রবেশ করুন। প্রবেশ করার পর যে সিম থেকে নেট চালাবেন সেই সিমে ক্লিক করুন।

 ৪: এখন থেকে নতুন (APN) সেট করতে হবে তাই (+) চিহ্ন বা যোগ চিহ্নে ক্লিক করুন ।

৫: এবার উপরের বক্সে অর্থাৎ 'Name' এর ঘরে যেকোনো নাম দিতে পারেন সমস্যা নেই; তবে যেই সিম ব্যবহার করছেন সেটা দেওয়াই ভালো। Name>SIM Name<.

৬: APN এই বক্সে internet (অবশ্যই ছোট হাতের) লিখুন। যেকোনো সিম হলেও internet লিখবেন ।

৭: কাজ শেষ তাই save দিন। এখন দেখুন যেটি মাত্র তৈরি করলেন সেটি দেখা যাচ্ছে। শুধু ক্লিক করে enable করে দিন। এবার ফোনটি ফ্লাইট মুড করে আবার অন করুন।

এখন কিছুক্ষণ অপেক্ষার পালা। এভাবে করার পরেও না হলে দয়া করে মোবাইলটি একবার অফ করে অন করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।