Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে মেয়েকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

admin • 25 Mar 2023, 08:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে মেয়েকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি জের ধরে পরিত্যক্ত ব্যাটারির বিষাক্ত পানি খেয়ে মা ও শিশু মারা গেছেন। মারা যাওয়া মা নয়নমনি (২১) ও শিশু কন্যা মেহেরমনি (১০ মাস)।

গতকাল শুক্রবার রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান।

 

শনিবার (২৫ মার্চ) বিকেলে ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বছর আগে নয়নমনির সাথে মোহাম্মদ রাশেদ প্রকাশ মানিকের বিয়ে হয়। স্ত্রী নয়নমনির মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে শুক্রবার কোন একসময় স্বামী মানিকের সাথে তর্ক হয় তার।

 

এ ঘটনার রেশ ধরে শুক্রবার রাতে নয়নমনি সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সী শিশু সন্তানকে পান করিয়ে পরে নিজে পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার ভোর রাতে দুইজনের মৃত্যু হয়।

 

ওসি মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।