Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর কান্ড!

admin • 20 Sep 2024, 10:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর কান্ড!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় ভুমিকা রানী রায় নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুমিকা রানী পিএস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

দৌলতপুরের ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, কেউটগাঁও গ্রামের জগদীস চন্দ্র রায়ের মেয়ে ভুমিকা রানী বাটন মোবাইল ব্যবহার করত। কয়েক দিন ধরে তার পিতা-মাতার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল আবদার করে।

 

তার পিতা-মাতা কিছুদিন পর মোবাইল কিনে দিতে চায়। এতে অভিমান করে শুক্রবার বিকেলে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সন্ধায় থানা পুলিশ ঐ শিক্ষার্থীর মরদের উদ্ধার করে।

 

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।