Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

admin • 17 Apr 2023, 07:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ফোরকানুজ্জামান (৩৮) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার (১৬ এপ্রিল) বিকেলে উত্তরা জসিম উদ্দিন রোডে এ দুর্ঘটনা হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ফোরকানুজ্জামান বাগেরহাটের চিমলমারি উপজেলার কালিহাতি মধ্যপাড়া গ্রামের আশ্বাব আলীর ছেলে। বর্তমানে মিরপুর ডিওএইচএস এলাকায় থাকতেন।

ফোরকানুজ্জামানের শ্যালক কাজি হেদায়েত গণমাধ্যমকে জানান, ফোরকানুজ্জামান স্টকলোডের ব্যবসা করতেন। দুপুরে ব্যবসার কাজে উত্তরা গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের বাসায় আসছিলেন। উত্তরা জসিম উদ্দিন রোডে এলে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে উঠে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।