Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

admin • 29 Sep 2023, 07:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

রাজধানীর মুগদার আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইমন খন্দকার (৪০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক হোসেন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।'

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসা ইমন খন্দকারকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।'

ইমনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মিঠু মিয়া জানান, রাতে দুজন ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ইমন ও আরোহী ফারুক দুজনে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

তিনি আরও জানান, ইমন গাইবান্ধা সদর থানার পূর্ব কোমরনই কুটিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে মুগদা মান্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন।'

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মুগদা থানাকে জানিয়েছি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।