Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেলে কর আরোপ না করতে জামায়াত আমিরের আহ্বান

admin • 17 May 2026, 01:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে কর আরোপ না করতে জামায়াত আমিরের আহ্বান

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১৭ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির লিখেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।