Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেল থেকে ছিটকে বাসের তলে তাহমিনা, মর্মান্তিক মৃত্যু

admin • 04 Feb 2023, 08:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল থেকে ছিটকে বাসের তলে তাহমিনা, মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে পিকনিকের বাসের চাপায় তাহমিনা রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আফতাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু তাহমিনা খানসামা উপজেলার তহিদুল ইসলামের ছেলে। আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপুরীতে ঘুরতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় এলে রাস্তার বালুতে পিছলে পড়ে যায়। এ সময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের পিকনিকের বাস শিশু তাহমিনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

 

জানতে চাইলে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।