Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেল চালকদের জন্য কঠোর সতর্কতা জারি

admin • 03 Aug 2026, 04:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল চালকদের জন্য কঠোর সতর্কতা জারি

হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কঠোর সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এ ধরনের অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ ২১ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যান ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন কোনো হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিআরটিএ জানায়, এসব অননুমোদিত হর্ন শব্দদূষণ সৃষ্টি করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। সম্প্রতি বিভিন্ন মোটরযানে এ ধরনের হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ বেড়েছে, যা বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

এ পরিস্থিতিতে জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।