Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেল আটকাতে গিয়ে ট্রাকের নিচে পুলিশ সদস্য, চালকের যা হলো

admin • 23 Jun 2025, 07:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল আটকাতে গিয়ে ট্রাকের নিচে পুলিশ সদস্য, চালকের যা হলো

যানবাহন চালকদের ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করার দৃশ্য হরহামেশায় দেখা যায়।  সংকেত অমান্য করে পালাতের গিয়ে ধরা পড়ে অধিক শাস্তি পেতে হয় অনেক চালককে।  

 

কিন্তু রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঘটেছে মর্মান্তিক এক ঘটনা।  সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে পঙ্গু হয়ে গেছেন এক পুলিশ সদস্য।  এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

 

৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসা দু’টি মোটরসাইকেলকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা।  এসময় একটি ট্রাকও আসছিল।  এই সুযোগে একটি মোটরসাইকেলের চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যান।  আর অপর মোটরসাইকেলটি প্রথমে মহাসড়কের পাশে থামে।  এরপর মুহূর্তেই সুযোগ বুঝে হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত একজন পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন।  এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা ওই ট্রাকের নিচে চাপা পড়ে।

 

জানা গেছে, ট্রাকের চাপায় ওই পুলিশ সদস্যের ডান পা থেঁতলে গেছে। পরে হাসপাতালে তার পা কেটে ফেলা হয়েছে। এতে চিরতের পঙ্গু হয়ে গেছেন ওই পুলিশ সদস্য। 

 

পুলিশ জানিয়েছে, আহত পুলিশ সদস্যের নাম আলাউদ্দিন (৩৩)। তিনি লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী।  তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী এবং ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মোটরসাইকেল ও ট্রাকটিও জব্দ করা হয়েছে।  গ্রেপ্তারকেৃতদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করে সোমবার (২৩ জুন) দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।