Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বেড়েছে

admin • 02 Sep 2022, 06:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বেড়েছে
বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বৃদ্ধি হয়েছে। নতুন ভাড়া কার্যকর হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা কলকাতা রুটে ৫৩৮ কিলোমিটার এই রেলপথে এসি সিটের ভাড়া আগে ছিল তিন হাজার ৬০৫ টাকা। সেটি বর্তমানে বেড়ে হয়েছে তিন হাজার ৮৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ছিল দুই হাজার ৫৭০ টাকা।   সেটি বেড়ে হয়েছে দুই হাজার ৭৩৫ টাকা। এ ছাড়া এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে। এক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে।     ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালু হয়। ট্রেনটি সপ্তাহে চার দিন (বুধবার, শুক্রবার, শনিবার এবং রোববার) ঢাকা থেকে কলকাতা যায়।     ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়।     কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে চার দিন (সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার)। কলকাতার চিতপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকেল ৪টা পাঁচ মিনিটে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।