Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেহেরপুরে জামায়াতের ৮ নারী নেতাকর্মী গ্রেপ্তার

admin • 30 Dec 2022, 08:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেহেরপুরে জামায়াতের ৮ নারী নেতাকর্মী গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে জামায়াতের আট নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক বইপত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের স্ত্রী রোকেয়া খাতুন, শিবপুর গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন, চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন, নজরুল ইসলাম মালীথার স্ত্রী সালেহার খাতুন, মোনাখালী গ্রামের ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন, নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি, রামনগর গ্রামের দুরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন এবং বিশ্বনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতী।

 

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, জামায়াতের নারী নেতাকর্মীরা গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে সরকারবিরোধী গোপন বৈঠকে বসেছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে জামায়াতের আট নারী নেতাকর্মীকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।