আজ (১৮ই জানুয়ারী) বুধবার দুপুর আড়াইটায় আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আজ (১৮ই জানুয়ারী) বুধবার সকাল ১১ টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানন, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে'র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এম/ আর সাজিদ





