Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে সমাজসেবা দিবসে আত্ম-অনুসন্ধান সভা অনুষ্ঠিত

Shakib Nahid • 04 Jan 2026, 02:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে সমাজসেবা দিবসে আত্ম-অনুসন্ধান সভা অনুষ্ঠিত
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়"প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধান মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩ জানুয়ারি)সকাল ১১ টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথ আয়োজনে এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিন্নাতুল আরা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব,মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। এছাড়াও একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মেলান্দহ উপজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, নজরুল ইসলাম বানিপাকুরিয়া নুরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল আলিম, ঝাউগড়া এডভান্সম্যান সোসাইটির সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমূখ। সভায় বক্তারা বলেন, সমাজসেবা অফিস কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয়।তারা সুবিধাভোগীর সরালতা কাজে লাগিয়ে অসদুপায় অবলম্বন করে। সরকারের দেওয়া অনুদান উত্তোলনের সময় সতর্কতা থাকা জরুরী।বক্তারা আরও বলেন সমাজের অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।