Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে যুবলীগ নেতা আটক

admin • 10 Nov 2024, 04:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে যুবলীগ নেতা আটক

জামালপুরের মেলান্দহ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ জগলুল হায়দার লেলিনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার জিন্নাহ মার্কেট এলাকা থেকে মেলান্দহ থানা পুলিশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ জগলুল হায়দার লেলিনকে আটক করা হয়। লেলিন মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের এ কে এম হাবিবুর রহমান চানের ছেলে।

গত ২৯ অক্টোবর বিএনপির এক নেতাকে মারধর করার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে আটক করা হয় বলে জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।