Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহে মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা: শৃঙ্খলা নিশ্চিতে ডিসি-এসপির কড়া বার্তা

admin • 13 Apr 2026, 07:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা: শৃঙ্খলা নিশ্চিতে ডিসি-এসপির কড়া বার্তা

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঐতিহ্যবাহী দুরমুঠ কামাল শাহ (র.) মাজারকে কেন্দ্র করে এক মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের মেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মেলা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় প্রধান বক্তব্য দেন জেলা প্রশাসক ইউসুফ আলী। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু এবং দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুনবী অপু।

 

বক্তারা বলেন, মেলা এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

 

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদেরও সহযোগিতা কামনা তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভায় উপস্থিতদের মতামত গ্রহণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মেলায় কোনো ধরনের মাদক, জুয়া ও অশ্লীলতা রোধে কঠোর নজরদারি থাকবে। কোনো অনিয়মে জড়িতদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা শেষে কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ ও হযরত শাহ কামাল (র.)-এর মাজার এলাকা পরিদর্শন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।