Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

admin • 14 Mar 2023, 10:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরের মেলান্দহে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টা দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুরের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে জামালপুর র‌্যাব-১৪ এর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় উপজেলার গোবিন্দপুরে আনোয়ার এন্টারপ্রাইজকে ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করার অপরাধে ২৫ হাজার, মাহমুদপুর রোডের জমজম বেকারীকে ৫ হাজার ও জিন্না মার্কেটের পাশে ভাই ভাই বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সকালে জামালপুর র‌্যাব-১৪ এর একটি টিমকে সাথে নিয়ে প্রতিষ্ঠানগুলোতে চালিয়ে তিন প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।