Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি লিফলেট বিতরণ

admin • 13 Jan 2025, 10:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সারাদেশের মতো জামালপুরের মেলান্দহে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।” জুলাইয়ের প্রেরণা,দিতে হবে ঘোষণা “এই দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যাবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা।

 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মেলান্দহ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে থেকে শুরু করে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকা পর্যন্ত ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ সম্বলিত স্লোগানের এ লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও নাগরিক কমিটি।

মেলান্দহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি লিফলেট বিতরণ

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইশরাক হাসান ইখলাস , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি, রাসেদুল ইসলাম। নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ নুরনবী, মোখলেসুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় সড়কের পাশের ব্যবসায়ী, পথচারী, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন তারা।

 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দরা বলেন,জনসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করাই এর মূল লক্ষ্য। আমরা অধিকার ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। এটার জন্যই আমাদের পুর্বপুরুষেরা রক্ত দিয়েছে।

   

তারই ধারাবাহিকতায় ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার দালিলিক ভিত্তি হবে এই ঘোষণা পত্র। অন্তর্বতীকালীন সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবিও জানান তারা। আগামীতে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়ে এ কার্যক্রম শেষ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।