Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বিশ্ব মা দিবস উদযাপন

admin • 13 May 2024, 09:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিশ্ব মা দিবস উদযাপন
সাকিব আল হাসান নাহিদ,জামালপুর:

জামালপুরের মেলান্দহে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ( ১২ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, সহকারী প্রোগ্রামার মোবারক হোসেন, মোবারক হোসেন, মহিলা জাগরণ হস্তশিল্প সভাপতি রাশেদা পারভীন, মালঞ্চ মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ফিরোজা বেগম, সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে বিশ্ব মা দিবসে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ ও যেকোনো পরিস্থিতিতে মায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।