Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

admin • 22 Jan 2025, 06:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী উমির উদ্দিন পাইলট হাইস্কুলের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২২ জানুয়ারী) সকালে গত ২০ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া। প্রধান শিক্ষক মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে এছাড়াও উপস্থিত ছিলেন, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশা, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, সহকারি প্রধান শিক্ষক আব্দুল আহাদ প্রমুখ।

 

আয়োজনের শেষ দিনে বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ,৭ম ও৮ম শ্রেনীর শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি প্রদর্শনী করেন। সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। এর আগে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময়, গণমাধ্যমকর্মী, স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।