Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বিজয় দিবস পালিত

admin • 16 Dec 2023, 09:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে স্থানীয় প্রশাসন।

সকাল সাড়ে ৮টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কোচকাওয়াজ শারিরীক কসরত প্রদর্শন করা হয়।

পুলিশ, আনছার, ফায়ার সিভিল ডিফেন্স, স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করেন। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।

 

এ ছাড়াও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন।

 

সকালে উপজেলার ঝাউগাড়া উচ্চবিদ্যালয়, ঝাউগড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ, শারিরীক কসরত প্রদর্শিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।