জামালপুরের মেলান্দহে এক গাঁজা ব্যবসায়ীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮টা দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুন কুমার দাস, এএসআই আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে আটক করে।
আটককৃতরা হলেন,ওই এলাকার মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা দিকে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী তাঁর নিজ বাড়িতে বসে মাদক ব্যবসা করত। ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে তাঁরা গাঁজা এনে গাঁজা বিক্রি করত। বুধবার রাতে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি গাঁজা, গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন ও গাঁজা পরিবহন করার ব্যাগ সহ দুইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ও গোলাম রব্বানী তাঁর চাচাতো ভাই।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবারীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





