Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ধাওয়া খেয়ে গরুসহ ট্রাক রেখে পালাল চোরের দল

admin • 26 Jun 2024, 07:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে ধাওয়া খেয়ে গরুসহ ট্রাক রেখে পালাল চোরের দল

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকে করে গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাকে পা বাঁধা অবস্থায় সাতটি গরুও ট্রাক রেখে পালিয়ে গেছে চোরের চক্রের সদস্যরা ।

বুধবার (২৬জুন) সকালে উপজেলার জামালপুর- দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় ট্রাকে গরু রেখে পালিয়ে যান। পর খরব পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহত ট্রাক ও গরু থানা হেফাজত রেখেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,' মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিন টি বাড়ি থেকে সাত টি গরু চুরি করে ট্রাকে বোঝাই করে পালিয়ে যাচ্ছিলো চোরের চক্রের সদস্যরা। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ- জামালপুর মহাসড়ক দিয়ে জামালপুর শহরে দিকে ট্রাকটি যাওয়ার পথে একটি মোটরসাইকেল চোরের দলকে ধাওয়া দেন। এক পর্যায়ে চোরের ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেন। পরে মোটরসাইকেল ট্রাকের নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে চোরের দল পালিয়ে যায়।

গরু মালিক সাইফুল ইসলাম বলেন,'আমার দুই গরু, আমি সকালে বুঝেছি গরু চোরে গিয়েছে। পরে সকালে ফেসবুকে দেখতে পাই ট্রাকের ভিতরে গরুর রেখে চোর পালিয়ে গেছে। পরে এসে দেখি এখনে আমার দুই গরু।

গরু মালিক শাহজালাল বলেন,'রাত দুইটার পরে আমার ৪ গরু চুরি করে নেয়। আমি ভোর সকালে বুঝতে পেরেছি যে আমার গরু চোরের নিয়ে গেছে। এর মধ্যে আমার একটা মারা গেছে।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,' ট্রাকের ভিতরে সাতটি গরু রেখে পালিয়ে গিয়েছে চোরেরা এর মধ্যে একটি গরু মারা গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।