Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

admin • 16 Oct 2023, 07:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারির কারনে যাত্রীদের চরম দুর্ভোগের পর অবশেষে মাসুদ রানা ও ফজল নামের কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে আন্তঃনগর ট্রেনের ১৩ টিকিটসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৫ অক্টোবর ) দুপুরে পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারি চক্রের দুইজনকে টিকিটসহ হাতেনাতে আটক করেছে।

আটকৃতরা হলেন মেলান্দহ পৌর শহরের পশ্চিম জালালপুর এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮) পৌর শহরের শাহাজাতপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ ফজল (৫৩)

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একদল টিকিট কালোবাজারির অপতৎপরতায় সাধারণ যাত্রীরা লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছিলেন না। লাইনের শুরুতে সিন্ডিকেট করে কালোবাজারি ও তাদের সহযোগীরা দাঁড়িয়ে আগেভাগেই সব টিকিট কিনে নিতো। পরে তাদের কাছ থেকে দ্বিগুণ কিংবা তিনগুণ দামে টিকিট নিতে বাধ্য হচ্ছিলেন সাধারণ যাত্রীরা।

জামালপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ ও ফজলকে আন্ত:নগরের ১৩টি কালোবাজারি টিকিটসহ হাতেনাতে আটক করা হয়েছে। কালোবাজারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।