Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহে জামায়াতের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল

admin • 09 Feb 2026, 09:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে জামায়াতের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল

জামালপুরের মেলান্দহ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইদ্রিস আলীর সভাপতিত্বে নায়েবে আমির শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর মনোনীত জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মুজিবুর রহমান আজাদী, উপজেলা সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফরাজী, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি জিয়াউল কবীর জিন্নাহ, জেলা শাখার সাবেক সেক্রেটারি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে। আসন্ন ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদমুক্ত ও আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়ার নির্বাচন। তারা দাবি করেন, দাড়িপাল্লা প্রতীক সারাদেশে বিজয়ী হবে এবং এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

 

নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ পরাধীনতায় আবদ্ধ ছিল। এখন সময় এসেছে সেই শৃঙ্খল ভেঙে স্বাধীনভাবে অধিকার প্রতিষ্ঠার। এজন্য ১২ তারিখে সকলকে মেধা ও বিবেক দিয়ে ভোট প্রয়োগ করার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণমিছিলে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।