Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে গলাকেটে বৃদ্ধা মহিলাকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

admin • 09 Feb 2023, 06:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে গলাকেটে বৃদ্ধা মহিলাকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে উপজেলার ঝাউগড়ায় গলাকেটে বৃদ্ধা মহিলাকে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী নিহতের মেয়ে জামাই আসাদ মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১৪ এর একটি দল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছা.সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন। এ ঘটনায় ওই দিনই আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র‍্যাবের একটি দল ওই দিন বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসাদ মিয়া ওই এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসাদ মিয়া র‍্যাবের নিকট হত্যার দায় স্বীকার করে জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে তার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল। এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়িকেই দায়ী করে সুযোগ বুঝে সেদিন ধারালো কাচি দিয়ে তাকে হত্যা করেন।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসাদ মিয়াকে র‍্যাব থানায় সোপর্দ করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।