Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে গণঅধিকার পরিষদের পথসভা: মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থীর

Shakib Nahid • 19 Sep 2025, 11:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে গণঅধিকার পরিষদের পথসভা: মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থীর

নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গনঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধা থেকে রাত ৯টা অব্দি গণঅধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নানান শ্রেনির পেশার মানুষের অংশগ্রহণে বাজার এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

মেলান্দহ উপজেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা সভাপতি লিটন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, “অনেক তো দল দেখেছেন, অনেকের কাছে সুযোগ দিয়েছেন। কিন্তু সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালোবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।

সভাপতির বক্তব্যে মেলান্দহ উপজেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আপনাদের দোয়া চাই । মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। এমন কাউকে ভোট দেবেন না, যার কাছে যেতে ভয় বা সংকোচ হয়। বরং যিনি আপনাদের দোরগোড়ায় এসে খোঁজখবর নেবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন, তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন।

এছাড়া সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আলম, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী হুজুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী নুরনবী ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্র,যুব ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

সভায় অংশ নেওয়া সাধারণ মানুষরা বলেন, আমরা অনেকদিন ধরে নানা সমস্যায় ভুগছি। রাস্তা-ঘাট থেকে শুরু করে কৃষকের ন্যায্যমূল্য পাওয়া পর্যন্ত কোনো সমস্যার সমাধান পাইনি। পুরোনো নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। নতুন নেতৃত্ব যদি সত্যিই আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরাও তাদের পাশে থাকবো।

আরেকজন স্থানীয় কৃষক বলেন, আমরা চাই এমন একজন প্রতিনিধি, যিনি গ্রামের মানুষের কথা বলবেন, মাঠে-ময়দানে ঘুরে আমাদের কষ্ট বুঝবেন। এই এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমাদের দাবি, এখন সময় এসেছে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার।

পথসভায় বক্তারা গণঅধিকার পরিষদের ঘোষিত অঙ্গীকার জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষাই তাদের রাজনীতির মূলমন্ত্র।

পরে গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনার মাধ্যমে এ পথসভা শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।