Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

admin • 17 Apr 2024, 09:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে সাথে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মো: জুয়েল শেখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।