সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলার আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকেলে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) সভা কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন - মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান। এর পর যথাক্রমে উপজেলা পরিষদের মাসিক সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, উপজেলা আইসিটি ও বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা ও উপজেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ২০০৫ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মুহাম্মদ রফিকুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিলকিস আহমেদ, আইসিটি অফিসার, বন বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক শাহ জামাল, মানব জমিনের দিলরুবা ইয়াসমিন রুমা, যায় যায় দিনের মুত্তাছিম বিল্লাহ, প্রতিদিনের সংবাদের জিল্লুর রহমান রতন, ও মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।
এসময় বক্তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ উপরোক্ত বিষয়ের উপর বিভিন্ন সমস্যা ও সমাধানে করনীয় সম্পর্কে মুক্ত আলোচনা করে । সভাশেষে উপস্থিতিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।





