Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহ রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব

admin • 19 Jan 2025, 07:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহ রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব

বাঙালীর ইতিহাস ঐতিহ্যের অংশ শীতের পিঠা-পুলি। এই ঐতিহ্যকে ধরে রাখতে জামালপুরের মেলান্দহে একটি বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব।

রবিবার ( ১৯ জানুয়ারি) রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে দিনব্যাপী পিঠা-পুলির আয়োজন করে প্রতিষ্ঠানটি। হাতের সেমাই, দুধ চিতই, সাজ পিঠা, গোলাপ, জামাই ও বেনি পিঠা সুজির বরফিসহ প্রায় ৫০ রকমের বাহারী পিঠাপুলি

 

পাওয়া যায় উৎসবে। মুখরোচক পিঠার স্বাদ নিতে শিশু, তরুন মধ্যবয়সীদের উপচেপড়া ভিড় ছিল উৎসবে। দোকানে দোকানে ঘুরে ফিরে সাজানো পিঠা দেখছেন পিঠা প্রেমিরা। প্রথমবারেরমত দিনব্যাপী এ আয়োজনে হাতের পিঠার পসরা বসিয়ে আনন্দিত উদ্যোক্তরাও।

 

উৎসবটি গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়। এসময় নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশা, স্কুলের প্রধান শিক্ষক হাজী দিদার পাশা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজাসহ অতিথিরা পিঠার প্রশংসা করেন এমন উদ্যোগকে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

 

আয়োজনের বিষয়ে বিদ্যালয়ের সহকারী পরিচালক রওশন আলী পান্না বলেন, ‘নতুন প্রজন্মের কাছে বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আগামীতে এর চেয়েও বড়ভাবে কয়েক দিনব্যাপী আয়োজন করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।