Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মূমুর্ষ রোগীর জীবন বাঁচাতে হাসপাতালে গিয়ে রক্ত দিলেন ইউএনও!

admin • 24 Nov 2024, 08:11 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মূমুর্ষ রোগীর জীবন বাঁচাতে হাসপাতালে গিয়ে রক্ত দিলেন ইউএনও!

হাসপাতালে এক রক্ত শূন্যতা রোগীর জন্য জরুরি রক্ত প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না, এই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে নিজে রক্তদান করে পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছিয়া বেগম নামে ওই রক্তশূন্য অসুস্থ নারীকে রক্তদান করেন তিনি। '

   

জানা গেছে, অসুস্থ আছিয়া বেগম জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকার জয়নুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, সবশেষ তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় তাকে রক্তদানের কথা জানান চিকিৎসকরা। 

জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে আছিয়া নামে ওই রোগী। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এবং তার হিমোগ্লোবিন পরিমাণ কমে গেছে এবং তাকে বাঁচাতে জরুরি প্রয়োজনে ৬ ব্যাগ রক্তদানের কথা জানান চিকিৎসক। পরে তার রক্ত সংরক্ষণের জন্য তার স্বামী জয়নুল ইসলাম বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি জোগাড় করতে ব্যর্থ হন। '

 

এদিকে হঠাৎ এক রোগীর রক্ত লাগবে এবং রক্তের অভাবে অবস্থার অবনতি ঘটতে পারে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইউএনও ফজলে রাব্বি। পরে তার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি নিজেই রক্তদান করেন ওই রোগীকে এবং ওই রোগীর খোঁজখবর চিকিৎসক ও তার স্বামীর কাছে নেন এবং তাকে সহযোগিতা করার আশ্বাস দেন '

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, তেঁতুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল আলম, তেঁতুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদসহ তার অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। '

এ বিষয়ে ওই রোগীর স্বামী জয়নুল ইসলাম বলেন, আমার বউয়ের রক্ত লাগবে ৬ ব্যাগ। আজকের মধ্যেই এক ব্যাগ রক্ত দিতে হবে তাকে। পরে আমার ও আমার পরিবারের কারো সঙ্গে আমার স্ত্রীর রক্তের গ্রুপ না মেলায় আমি বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু রক্তদাতা না পাওয়ায় অনেক দুশ্চিন্তায় ছিলাম। পরে হাসপাতাল থেকে জানানো হলো রক্ত পাওয়া গেছে, আমার স্ত্রীকে একজন রক্তদান করবেন। এ সময় আমি জানতে পারি আমার স্ত্রীকে যিনি রক্তদান করলেন তিনি আমাদের উপজেলার ইউএনও। তার এমন সহানুভূতি পেয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ।'

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ফজলে রাব্বি জানান, আমি একজন রক্তদাতা। আমি এর আগেও কয়েকবার রক্তদান করেছি। আমি হঠাৎ খবর পেলাম এক অসহায় রোগীর জরুরি রক্ত প্রয়োজন। তাই রক্তদান করেছি। রোগীর কোনো সমস্যা বা আর্থিক কোনো সহযোগিতা চাইলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।