Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুহাম্মদ ইউনূসের 'বিশেষ সহকারী' হলেন আব্দুল হাফিজ

admin • 23 Aug 2024, 05:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুহাম্মদ ইউনূসের 'বিশেষ সহকারী' হলেন আব্দুল হাফিজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।

 

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

 

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর তিনদিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।