Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুন্সিগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩

admin • 07 Mar 2024, 11:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩

মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসা বলে জানা গেছে।

 

এর আগে, রাত ৯টার পর ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনে এখন পর্যন্ত তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ইকবাল, মতিউর রহমান এবং মো. রাকিব। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

 

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।