Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুখে গামছা বেঁধে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

admin • 17 May 2023, 08:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুখে গামছা বেঁধে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে মুখে গামছা বেঁধে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। তাকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬ নং ওয়ার্ডের বদানকাঠি গ্রামের মৃত নুরু এর ছেলে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

 

তিনি বলেন, ৫ মে সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েটি তার খালার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস সড়কে পৌঁছালে সাকিব মেয়েটির মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। শাকিব মেয়েটিকে পাশের সাবু হাওলাদারের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

 

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা শাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮ ও র‌্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে।

 

র‌্যাব অধিনায়ক মাহমুদুল বলেন, সাকিব একজন মাদকাসক্ত যুবক। প্রতিদিন রাস্তায় চলার পথে মেয়েটির দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো। একপর্যায়ে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। আটক সাকিবকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।